
BNG-ENG
আসসালামু আলাইকুম।
আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের রেসিপিটা সম্ভব না আলাদা।
বাড়ির পাশের এক আন্টি মারা গিয়েছে। এখন তাদের বাড়ি কিছু খাবার পাঠানোর ব্যবস্থা করেছি। ভাবতেছিলাম কি রান্না করা যায়। হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো গরুর মাংস, মুরগি, ডিম ভুনা দিয়ে দিব। তারপর আয়োজন শুরু করলাম। তাদের বাড়িতে অনেক আত্মীয়স্বজন এসেছিল। এইজন্য খাবারের আয়োজনটা অনেক বেশি ছিল। প্রায় ৪০ জন মানুষের মত। এরপরে আমি বিসমিল্লাহ বলে রান্না শুরু করি।
Assalamu Alaikum.
I hope everyone is doing very well. Alhamdulillah I am doing very well. Today's recipe is not possible.
An aunty next door has passed away. Now I have arranged to send some food to their house. I was thinking what to cook. Suddenly an idea came to my mind that I will roast beef, chicken, and eggs. Then I started organizing. Many relatives came to their house. That's why the food arrangement was very big. About 40 people. After that, I said Bismillah and started cooking.

গরুর মাংস রান্না।
আমি এখানে ১০ কেজি গরুর মাংস নিয়েছি। সবকিছু একবারে বেডেকোটে রেখেছি।সবকিছু একসঙ্গে মাখিয়ে বসিয়ে দিব। একটু মাটি খুঁজে চারপাশে ইট বসিয়ে বড় পাতিল বসিয়ে দিলাম।আমি কিন্তু এখানে কোন মসলার পরিমাণ করিনি। আমার আইডিয়া মতন সব মসলা এখানে এড করেছি। রান্না করতে করতে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা আইডিয়া হয়ে গিয়েছে। এরপরে চুলায় বসিয়ে দিয়ে জাল শুরু করে দিয়েছি। বেশি গরুর মাংস রান্না করলে একটা সুবিধা আছে খুব দ্রুত মাংস সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে। এরপরে গরুর মাংস থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে। আর এই পানি দিয়েই আমি কষিয়ে নেব। পানিটা শুকিয়ে এলে কয়েকটা আলু দিয়ে দিব। গরুর মাংসের আলু দিয়ে রান্না করা আমার খুবই পছন্দ। এজন্য আমি একটু হলে আলু দিবই।আলু দিয়ে চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে একটু ঝোলের পানি দিয়ে দিব। কিছুক্ষণ জ্বাল করার পরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে।
Cooking beef.
I have taken 10 kg of beef here. I have put everything in a pan at once. I will mix everything together and put it in. I found some soil and put bricks around it and put a big pan. But I did not add any spices here. I have added all the spices as per my idea. Alhamdulillah, it has become a very good idea while cooking. Then I put it in the stove and started cooking. There is an advantage of cooking more beef, the meat gets cooked very quickly. You have to stir it every now and then. After that, a lot of water has been released from the beef. And I will grind it with this water. When the water dries up, I will add some potatoes. I really like cooking beef with potatoes. That is why I will add a little potato. I will stir the potatoes for four to five minutes and add a little broth water. After cooking for a while, my cooking will be complete.

গরুর মাংস রান্না করতে পারে না এমন মানুষ খুবই কম আছে। যেকোনো ভাবে মসলা মাখিয়ে-ঝুঁকে বসিয়ে দিলে মাংস রান্না কমপ্লিট। শুধু মসলার পরিমাণটা ঠিক রাখতে হবে।
আলহামদুলিল্লাহ রান্নাটা ভীষণ ভালো ছিল আর খেয়েও সবাই প্রশংসা করেছেন।
There are very few people who cannot cook beef. If you rub the spices in any way and put them on the meat, the cooking is complete. You just have to keep the amount of spices right.
Alhamdulillah, the cooking was very good and everyone praised it after eating it.

মুরগির মাংস রান্না।
এবার হচ্ছে মুরগির মাংস রান্না করবো। এগুলো হচ্ছে বয়লা মুরগির মাংস। আর এই মাংসটা আমি একটু ঝোলঝোল করবো। যেহেতু অনেক বেশি মানুষ এইজন্যই। তো মুরগির মাংসগুলো প্রথমে আমি মসলায় ভালো করে কষিয়ে নিব একদম ভাজা ভাজা করে। আমি কিন্তু কাজকে সম্পূর্ণ রান্না গুলো সয়াবিন তেল দিয়ে করব। বাড়িতে আমি কিন্তু সবসময় সরিষার তেলের রান্না খাই। সবাই তো আর আমার মতন সরিষার তেলের রান্না পছন্দ করে না। যার কারণে আজকে রান্নাটা সয়াবিন তেলের। বেশি করে পেয়াজ কুচি করে নিয়েছিলাম। তারপরে মুরগির মাংসের যেয়ে মসলাগুলো প্রয়োজন হয় সবকিছুই দিয়ে ভালো করে ভেজে নিয়ে। মাংসগুলো এবং সঙ্গে কিছু আলু কষিয়ে নিয়েছি। তারপরে ঝোলের পানি দিয়ে হাই হিটে জাল করে রান্না শেষ করলাম।
রেসিপি টা দেখলেই বোঝা যায় রান্না কতটা মজার হয়েছে।
আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে।
Cooking chicken.
This time I will cook chicken. These are boiled chicken. And I will fry this meat a little. Since there are many people for this. So first I will fry the chicken meat well in spices and fry it completely. But I will cook everything with soybean oil. At home, I always eat mustard oil dishes. Not everyone likes mustard oil dishes like me anymore. That is why today's cooking is with soybean oil. I chopped more onions. Then I added all the spices needed for the chicken meat and fried it well. I grated the meat and some potatoes. Then I finished cooking by adding broth water and cooking it on high heat.
Just by looking at the recipe, you can understand how fun the cooking was.
Alhamdulillah, everything is combined.

ডিম ভুনা।
প্রায় ৫০ টার মতো ডিম সেদ্ধ করেছি। তারপরে ভালোভাবে ছুলে লবন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার তেলে ভালো করে ভেজে নিব। তারপরে মসলাটা কষিয়ে পানি দিয়ে দিব। ফুটন্ত জ্বাল উঠলে ডিমগুলো দিয়ে দিব। পানি গুলো শুকিয়ে একদম ভনা ভনা মাখামাখা করে নেব। এতেই হয়ে যাবে ডিম ভুনা।
Fried eggs.
I have boiled about 50 eggs. Then I peel them well and rub them with salt and turmeric. Now I will fry them well in oil. Then I will grind the spices and add water. When the heat reaches boiling point, I will add the eggs. I will dry the water and mix it well. This will make the fried eggs.
আজকের রেসিপিগুলো আমি অনেক সহজভাবেই রান্না করেছি। যদিও রান্না গুলো সহজ ছিল খেতে কিন্তু ভীষণ মজার। যাদের জন্য আয়োজন এবং রান্না করেছিলাম সবাই আলহামদুলিল্লাহ বলেছে খাবারগুলো খেয়ে। আমার রান্না করা খাবার খেয়ে যারা ভালো বলে তখন আমার অনেক বেশি ভালো লাগে।
আশা করছি আপনাদের ও ভালো লেগেছে।
এতক্ষণ যারা আমার এই রেসিপি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
I cooked today's recipes very simply. Although the dishes were easy to eat, they were very tasty. Everyone for whom I organized and cooked said Alhamdulillah after eating the dishes. I feel much better when people say that the food I cooked is good.
I hope you liked it too.
I would like to thank everyone who has seen my recipes so far.
I am leaving today with the hope that you all will be well and healthy, may Allah Hafez.



