
BNG-ENG
আসসালামু আলাইকুম।
আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। দেখতে দেখতে অনেকগুলা রোজা পার হয়ে গেল। আলহামদুলিল্লাহ এই রোজাতে অনেক রকম খাবার খেয়েছি। খাবারগুলো নিজে হাতে তৈরি করেছি। এবং সব সময় সুস্থ ছিলাম সুস্থ আছি। এজন্য আল্লাহর কাছে হাজারো শুকরিয়া।
আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে বেসন দিয়ে ডিমের চপ তৈরি। অল্প সময় অল্প উপকরণে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। একটা ডিমে চারটা চপ তৈরি করা যায়। খেতেও ভীষণ মজার হয়।
আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
Assalamu Alaikum.
I hope everyone is doing very well. Alhamdulillah I am also doing well. It seems that many fasts have passed. Alhamdulillah I have eaten many kinds of food during this fast. I have prepared the food myself. And I have always been healthy. For that, I am very grateful to Allah.
I am back with a new recipe for you. Today's recipe is making egg chops with gram flour. Such a beautiful recipe can be made in a short time with few ingredients. One egg can make four chops. It is also very tasty to eat.
I hope you like the recipe.
বেসন দিয়ে ডিমের চপ রেসিপিটি তৈরি করতে আমাদের যে সকল উপকরণ লাগবে।
উপকরণ -
১.ডিম,
২.বেসন,
৩.শুকনা মরিচের গুড়ি,
৪.হলুদ গুড়ি,
৫.সাদা গোলমরিচের গুড়ি,
৬.খাবার সোডা,
৭.লবণ,
৮.সয়াবিন তেল।
All the ingredients we need to make the egg chop recipe with gram flour.
Ingredients -
1.Egg,
2.Grain flour,
3.Dried chili powder,
4.Turmeric powder,
5.White pepper powder,
6.Baking soda,
7.Salt,
8.Soybean oil.
প্রস্তুত প্রণালী -

প্রথমে আমি ডিম ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো সুতা দিয়ে গোল গোল করে কেটে নিব। একটা ডিমে চার পিস হবে। সুতা দিয়ে কাটলে ডিম গুলা খুব সুন্দর ভাবে কেটে নেয়া যায়। আপনারা চাইলে চাকু দিয়েও কাটতে পারেন। সেই ক্ষেত্রে ডিমের পিসগুলা এত সুন্দর হবে না। একটু আঁকাবাঁকা ও হতে পারে। আমার কাছে মনে হচ্ছে সুতা দিয়ে কাটলে ভালো হয় তাই আরকি কেটে নিলাম।
First, I boiled the eggs well. I will cut the eggs into rounds with a string. There will be four pieces in one egg. If you cut the eggs with a string, the eggs can be cut very neatly. If you want, you can also cut them with a knife. In that case, the egg pieces will not be so beautiful. They may be a little crooked. I think it is better if you cut them with a string, so I cut them again.

এখন আমি সব শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি।এবার ভালো করে সব কিছু মিলিয়ে নিবো। অল্প অল্প পানি দিব ঘনত্ব একটা বেটার তৈরি করব। ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেবার পালা।
Now I'm adding all the dry ingredients. Now I'm going to mix everything well. I'm going to add water little by little to make a thick batter. The batter is ready. Now it's time to fry it.

চুলায় পর্যাপ্ত পরিমাণের সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিব। হাই হিটে। এখন এক পিস করে ডিম নিব বেসন মাখিয়ে গরম তেলে ছেড়ে দিব। সবগুলো আমি একইভাবে মাখিয়ে নিয়ে ছেড়ে দিয়েছি। চুলার জাল মিডিয়াম আছে দিয়ে দিব। এতে করে অনেক ফুলকো ফুলকো হয়ে উঠবে।
I am adding sufficient amount of soybean oil to the stove. I will heat the oil very well. On high heat. Now I will take eggs one by one, coat them with gram flour and drop them in the hot oil. I have coated them all in the same way and dropped them. I will put the stove on medium. This will make them very fluffy.

এপাশ ওপাশ দুই পাশে উল্টিয়েই আমি ভেজে নিচ্ছি সুন্দর একটা কালার চলে এসেছে। আমি কিন্তু হলুদ দিয়েছি আপনারা চাইলে এখানে ফুড কালারও দিতে পারেন। তাতে করে আরো সুন্দর কালার আসবে। যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে কষ্ট কম খেতে মজা। এরকম রেসিপি শুধু রমজান মাসের ইফতারিতে নয় যেকোনো নাস্তা আইটেমে জমে যায়। এমনকি বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। আমার বাচ্চাদের অনেক পছন্দ বেসনের ডিমের চপ। তবে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিতে হয়। শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে।
আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।
I am frying it by turning it from side to side and it has a beautiful color. I have added turmeric, but if you want, you can also add food color here. That will give a more beautiful color. Anyway, Alhamdulillah, it has been very good. The most important thing is that it is less difficult to eat and fun. Such recipes are not only good for iftar in the month of Ramadan, but also for any breakfast item. They can even be given in children's tiffin. My children like besan egg chop a lot. However, the amount of sauce has to be reduced a little. Only for children.
I hope you like the recipe.

বেসন দিয়ে ডিমের চপ তৈরি করা একটি চাপ ভেঙ্গে দেখিয়ে দিলাম ভেতরটা কতটা পারফেক্ট।
এতক্ষণ যারা আমার এই সহজ রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই
আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।
I broke the pressure of making egg chops with gram flour and showed how perfect the inside is.
Thank you so much to those who have seen this simple recipe of mine so far.
I am leaving today with the hope that you all will be well and healthy.