মাত্র ১০ মিনিটে ডিমের চপ তৈরি রেসিপি।। Egg chop recipe।।(BG-EG)।।

in BDCommunity17 hours ago

1000097278.jpg

BNG-ENG

আসসালামু আলাইকুম।

আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ একটি রেসিপি তৈরি করে দেখাবো আর সেই রেসিপিটি হচ্ছে ডিমের চপ। মাত্র ১০ মিনিটে তৈরি করব ডিমের চপ রেসিপি। রেসিপিটি তৈরি করতে অনেক সহজ। আর এই রেসিপিটি ছোট কারো সকলেই অনেক পছন্দ করে থাকে।
আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে।

Assalamu Alaikum.

I hope everyone is doing very well. Alhamdulillah I am also doing very well. Today I will make a recipe and that recipe is egg chop. I will make egg chop recipe in just 10 minutes. The recipe is very easy to make. And this recipe is very popular with all the little ones.
I hope you will like it very much.

১০ মিনিটে ডিমের চপ রেসিপিটি তৈরি করতে আমাদের যে সকল উপকরণ লাগবে সেগুলো হচ্ছে...

উপকরণ -

১.সিদ্ধ আলু,
২.ব্রেড গ্রাম,
৩.পেঁয়াজ,
৪.জিরার গুঁড়ি,
৫.মরিচ গুড়ি,
৬.লবণ,
৭.হলুদ,
৮.ধনিয়া পাতা,
৯.ডিম,
১০.সয়াবিন তেল।

The ingredients we will need to make the 10-minute egg chop recipe are...

Ingredients -

  1. Boiled potatoes,
  2. Bread gram,
  3. Onion,
  4. Cumin seeds,
  5. Chilli seeds,
  6. Salt,
  7. Turmeric,
  8. Coriander leaves,
  9. Egg,
  10. Soybean oil.

1000097274.jpg

প্রস্তুত প্রণালী -

এখানে আমি ভালোভাবে আলু সিদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন এখানে মরিচ গুড়ি, হলুদ গুড়ি, পেঁয়াজ কুচি, ধনেপাতা, লবণ, জিরার গুড়ি এবং কিছু ব্রেড গ্রাম দিয়ে দিচ্ছি। সবকিছু হাত দিয়ে ভালোভাবে মিলিয়ে নেব। ব্রেড গ্রাম দিলে ডো বেশ শক্ত হয়। এদের ডিমের চপ তৈরি করতে বেশি সুবিধা।

Preparation method -

Here I have boiled the potatoes well and mashed them with my hands. Now I am adding chili powder, turmeric powder, chopped onion, coriander leaves, salt, cumin powder and some bread gram. I will mix everything well with my hands. Adding bread gram makes the dough quite stiff. They are more convenient for making egg chops.

1000097275.jpg

এবার এখানে সামান্য পরিবারের ময়দা গুলিয়ে নিচ্ছি। এছাড়াও কিছু ব্রেড গ্রাম নিয়েছি কোট করার জন্য। আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম ডিম। একটা ডিম চার পিস করেছি। অর্থাৎ একটা ডিম দিয়ে চারটি চপ তৈরি হবে। আমি হাতে সামান্য পরিমাণের তেল মাখিয়ে। আলুর ডো চেপে নিচ্ছি এবং একটা ডিমে চার ভাগের এক ভাগ দিয়ে গোলাকার শেপ দিব। এরপরে ময়দার ভেতর ডুবিয়ে ব্রেড গ্রাম মাখিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো তৈরি করে নিব।

Now I am mixing a little household flour here. I also took some breadcrumbs to coat. I had boiled the eggs in advance. I have cut one egg into four pieces. That is, one egg will make four chops. I am applying a small amount of oil to my hands. I am pressing the potato dough and giving it a round shape by adding one-fourth of an egg. Then I am dipping the breadcrumbs in the flour and coating them. I will make all of them in the same way.

রান্না -

1000097276.jpg

পর্যাপ্ত পরিমাণের তেল দিয়েছি চুলায় তাও আবার সয়াবিন তেল। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। আর একটা একটা চপ ছেড়ে দিচ্ছি।এপাশ ওপাশ দুইপাশ উল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো ভেজে নিলাম।

I put enough oil in the stove, again soybean oil. I heat the oil well. I release one chop at a time. I turn it over and fry it well on both sides. I fry them all in the same way.

1000097277.jpg

আলহামদুলিল্লাহ ভীষণ ভালো হয়েছে ডিমের চপ। ইফতারিতে এরকম একটা চপ না থাকলেই নয়। তাই আমার বাসায় প্রতিদিনের ইফতারিতে আমি এরকম ডিমের চপ তৈরি করে মাত্র 10 মিনিটে। বাসার ছোট বড় সকলেই অনেক পছন্দ করে থাকেন। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছেও ভালো লেগেছে।
এতক্ষণ যারা আমার এই সহজ রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি,

আল্লাহ হাফেজ।

Alhamdulillah, the egg chops are very good. It is not necessary to have such a chop for iftar. So, in my house, I make such egg chops for iftar every day in just 10 minutes. Everyone, young and old, likes it a lot. I hope you like this simple recipe of mine too.
Thank you very much to those who have seen this simple recipe of mine so far.
Wishing you all to be well and healthy, I am leaving like today,

Allah Hafez.