২ মিনিটে ঘরে তৈরি লাচ্ছি রেসিপি।। Lachi Recipe।। (BG/EG))।।

in BDCommunity2 days ago

1000097893.jpg

BNG-ENG

আসসালামু আলাইকুম।

আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। এই রমজান মাস বরকতের মাস। এই রমজান মাস বেশি বেশি আমলের মাস
যত বেশি আমল করতে পারি ততই ভালো। এরই মধ্যে দিয়েই আমরা ইফতারিতে বিভিন্ন রকম আইটেম তৈরি করে থাকি। আর আজকের ইফতারিতে আমি একটা কাচ্চি বানাবো। মাত্র ২ মিনিটে লাচ্ছি তৈরি করে দেখাবো আপনাদের। খাইলে প্রাণ জড়িয়ে যাবে শরীর ঠান্ডা হবে। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এবারের রমজানে বেশি একটা গরম নেই। রোজা রেখে অনেক শান্তি পাচ্ছি সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ।

Assalamu Alaikum.

I hope everyone is doing well. Alhamdulillah I am also doing well. Happy Ramadan to everyone. This Ramadan is a month of blessings. This Ramadan is a month of more deeds.
The more deeds we can do, the better. In the meantime, we prepare various items for Iftar. And in today's Iftar, I will make a kacchi. I will show you how to make lasci in just 2 minutes. Eating it will warm your soul and cool your body. I hope you will like this recipe. This Ramadan is not too hot. I am getting a lot of peace by fasting, Alhamdulillah.

লাচ্ছি রেসিপি তৈরি করতে আমাদের যে সকল উপকরণ লাগবে...

উপকরণ -

১.মিষ্টি দই অথবা টক দই,
২.গুড়া দুধ,
৩.চিনি,
৪.তরল দুধ,
৫.বরফ,
৬.ভ্যানিলা আইসক্রিম।

All the ingredients we need to make the lasci recipe...

Ingredients -

  1. Sweet curd or sour curd,
  2. Condensed milk,
  3. Sugar,
  4. Liquid milk,
  5. Ice,
  6. Vanilla ice cream.

1000097897.jpg

প্রস্তুত প্রণালী -

লাচ্ছিটা আমি একটা ব্লেন্ডারে তৈরি করব। এজন্য প্রথমে একটি ব্লেন্ডারজার নিয়েছি। এখন আমি এক কাপ মিষ্টি দই নিচ্ছি। মিষ্টি দই নিলে এখানে চিনির পরিমাণটা কম লাগবে। আর যদি টক দই দেওয়া হয় তাহলে চিনির পরিমাণটা বেশি লাগবে। এবারে দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ। সামান্য পরিমাণের চিনি। যেহেতু আমার দুটি ছেলে আছে তারা মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে এজন্য আমি মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড়া দুধ।

Preparation method -

I will make the lasagna in a blender. For this, first I took a blender jar. Now I am taking a cup of sweet curd. If I take sweet curd, the amount of sugar will be less here. And if sour curd is given, then the amount of sugar will be more. Now I am giving a cup of liquid milk. A little amount of sugar. Since I have two sons, they are very fond of eating sweets, so I increased the amount of sugar. Then I am giving half a cup of powdered milk.

1000097898.jpg

ব্লেন্ডার জারের ঢাকনাটা দিয়ে আমি এক মিনিট ব্লেন্ড করে নিব। তো এক মিনিট ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ মতন ভ্যানিলা আইসক্রিম এবং কিছু বরফ এড করব। ভ্যানিলা আইসক্রিম টা দিলে অনেক টেস্টি হয় লাচ্ছি।

I'm going to blend it for a minute with the lid on the blender jar. So it's been blended for a minute. Now I'm going to add half a cup of vanilla ice cream and some ice. I think it's very tasty when you add vanilla ice cream.

1000097899.jpg

কতটা ঘনত্ব হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ঢাকনার মুখটা খুলে নিয়েছি। যদি বেশি ঘনত্ব মনে হয় তাহলে এখানে কিছু পানি দেওয়া করা যাবে। আমার কাছে বিশেষ করে লাচ্ছি ঘন হলে বেশি ভালো লাগে। এইজন্য আমি একটু ঘন করেই তৈরি করেছি। তিন গ্লাস লাচ্ছি হয়েছে এক কাপ মিষ্টি দই দিয়ে।

You can see how thick it is by looking at it. I have opened the lid. If it seems too thick, you can add some water here. I especially like thick lacchi. That's why I made it a little thicker. It's three glasses of lacchi with one cup of sweet curd.

1000097900.jpg

ইফতারিতে যদি এরকম ঠান্ডা ঠান্ডা লাচ্ছি তৈরি করা যায় দুই মিনিটে তাহলে কতই না ভালো হয়। আপনারা তো সকলে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। হোটেল থেকে বা রেস্টুরেন্ট থেকে কিনে এনে খাওয়ার কোন দরকার নেই। মাত্র কয়েকটা উপকরণ দিয়েই আপনারাও তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার একটি লাচ্ছি দুই মিনিটে।

If you can make such a cold lasagna in two minutes for Iftar, then how good it would be. You all must have seen it and understood. There is no need to buy it from a hotel or restaurant. With just a few ingredients, you too can make such a delicious lasagna in two minutes.

1000097905.jpg

আমার এই দুই মিনিটে লাচ্ছি তৈরির রেসিপিটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই রোজা রাখবেন ভালো থাকবেন। আবারো নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব অন্য একদিন। ফরজ রোজা দেখতে দেখতে চলে যাচ্ছে। পরের বছর হয়তো আবার এই রোজা নাও পেতে পারি আল্লাহ ভালো জানেন। তাই আসুন আমরা সকলে রোজা রাখি নামাজ পড়ি।

আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি...

আল্লাহ হাফেজ।

Thank you all very much for watching my two-minute recipe for making lasci. May everyone stay healthy and happy during the fast. I will come back to you with a new recipe another day. The obligatory fast is slowly passing. We may not be able to get this fast again next year, Allah knows best. So let us all fast and pray.

Wishing you all to stay healthy and happy, I am saying goodbye like today...

Allah Hafez

Sort:  

Congratulations @bornali! You have completed the following achievement on the Hive blockchain And have been rewarded with New badge(s)

You received more than 10000 upvotes.
Your next target is to reach 15000 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Check out our last posts:

Be ready for the March edition of the Hive Power Up Month!
Hive Power Up Day - March 1st 2026