
[BNG-ENG]
আসসালামু আলাইকুম।
আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আবার ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকে রেসিপিটি হচ্ছে কাঁচা আলু দিয়ে মচমচে পটেটো বল তৈরি করা। আশা করছি সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
Assalamu Alaikum.
I hope everyone is doing very well. Alhamdulillah I am also doing well. I am back with a new recipe for you. My recipe today is to make crispy potato balls with raw potatoes. I hope you like the simple recipe.
কাঁচা আলু দিয়ে মুচমুচে পটেটো বল তৈরি করতে আমাদের যে সকল উপকরণ লাগবে।
উপকরণ -
১.আলু,
২.কর্নফ্লাওয়ার,
৩.চাট মসলা,
৪.লবণ,
৫.হলুদ,
৬.জিরার গুড়ি,
৭.মরিচের গুড়ি,
৮.সয়াবিন তেল।
All the ingredients we need to make crispy potato balls with raw potatoes.
Ingredients -
Potatoes,
Cornflour,
Chaat Masala,
Salt,
Turmeric,
Cumin seeds,
Chilli seeds,
Soybean oil.
প্রস্তুত প্রণালী -

এখানে আমি তিনটা গোল আলু নিয়েছি। আমি একটি গ্রেটার মেশিনের সাহায্যে আলুগুলো কুচিয়ে নিচ্ছি। এরপরে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। গ্রেটার মেশিন না থাকলে হাত দিয়েও কুচি করে নেওয়া যাবে।
Here I have taken three round potatoes. I am grating the potatoes with the help of a grater machine. After that, you have to wash them very well. If you don't have a grater machine, you can also grate them by hand.

গ্রেট করা আলু গুলোকে আমি লবণ দিয়ে চটকিয়ে নিব। দুই মিনিটের জন্য রেখে দিব। এতে করে আলুর ভেতর থেকে অনেক পানি বেরিয়ে আসবে। এবার হাত দিয়ে চিপড়িয়ে চিপড়িয়ে উঠিয়ে নেব। কোন প্রকার পানি যেন না থাকে।

এখন আমি গ্রেট করা আলো গুলোর মাঝে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। হাত দিয়ে মাখিয়ে নিব। সুন্দর একটা ডো মতো তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন।
Now I'm adding the rest of the ingredients to the grated coconut. I'm going to knead it with my hands. It's like a nice dough. I've added cornflour here. You can also add flour if you want.
রান্না শুরু -

চুলায় তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা কি খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার হাত দিয়ে গোলাকার মিষ্টির মতন করে সেভ করে নিচ্ছি আর তেলের ভিতর দিচ্ছি। গোল গোল মিষ্টির মতো হচ্ছে। তৈরি করতে কিন্তু খুব সহজ। খাইতে কিন্তু সেই টেস্ট। সাথে যদি একটু সস হয় তাহলে তার কথা নয়। আমি সবগুলোই একইভাবে ভেজে নিয়েছি।
I have heated the oil in the stove. The oil needs to be heated very well. Now I am making round sweets with my hands and putting them in the oil. They are like round sweets. It is very easy to make. But the taste is the same when eating. If there is a little sauce with it, then it is not worth it. I have fried them all the same way.

মাত্র তিনটা আলু দিয়ে অনেকগুলো পটেটো বল তৈরি করেছি। আশা করছি আপনারাও বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং মজাদার হয়েছে। চারপাশে যদি সন্ধ্যা এরকম নাস্তা হয় তাহলে তো আড্ডা জমে। মাঝে মাঝে মনে হয় নতুন নতুন কোন কিছু তৈরি করি আর খাই। তাই আজও তৈরি করে নিলাম।
আমাদের সহজে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি ভালো লেগেছে। এতক্ষণ যারা এই সহজ রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনারা সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।
I made many potato balls with just three potatoes. I hope you understand too. Alhamdulillah it was very beautiful and fun. If there is a snack like this in the evening, then there is a lot of chat. Sometimes I feel like making and eating something new. So I made it today.
How did you like our easy recipe? I hope you liked it. Thank you very much to those who have seen this easy recipe so far.
I wish you all to be well and healthy, and I am leaving like today.