আলুর নতুন নাস্তা রেসিপি।। New potato snack recipe।।(BG/EG)।।

in BDCommunity19 days ago

1000105024.jpg

BNG-ENG

আসসালামু আলাইকুম।

আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আবারো ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকে রেসিপিটি হচ্ছে আলু দিয়ে নতুন একটি নাস্তা রেসিপি। খুব কম সময়ে সহজভাবে এই নাস্তা রেসিপিটি তৈরি করা যায়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।

Assalamu Alaikum.

I hope everyone is doing well. Alhamdulillah I am also doing well. I am back with a new recipe for you. My recipe today is a new breakfast recipe with potatoes. This breakfast recipe can be made easily in a very short time. I hope you like the recipe.

আলুর নতুন নাস্তা রেসিপিটি তৈরি করতে আমাদের যে সকল উপকরণ লাগবে...

উপকরণ -

১.গোল আলু,
২.বেসন,
৩.চাউলের গুড়া,
৪.ব্যাটিং পাউডার,
৫.ধনিয়া পাতা,
৬.শুকনা মরিচের গুড়ি,
৭.হলুদ গুড়ি,
৮.লবণ,
৯.সয়াবিন তেল।

All the ingredients we need to make the new potato snack recipe...

Ingredients -

1.Round potatoes,
2.Besan,
3.Rice powder,
4.Baking powder,
5.Coriander leaves,
6.Dried chili powder,
7.Turmeric powder,
8.Salt,
9.Soybean oil.

1000105019.jpg

প্রস্তুত প্রণালী -

প্রথমে আমি বড় একটা আলু নিয়ে ভালো করে ছুলে ধুয়ে পরিষ্কার করেছি। বড় আকার করে কেটে নিয়েছি। এবার লবণ, হলুদ, শুকনা মরিচের গুড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি।

Preparation method -

First I took a big potato, peeled it well, washed it and cleaned it. I cut it into large pieces. Now I am mixing it with salt, turmeric, and dry chili powder.

1000105020.jpg

এখন বেসন, চাউলের গুড়ি, ধনিয়া পাতা, মরিচের গুড়ি, হলুদ, লবন, ব্যাকিং পাউডার সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব।

Now mix together the gram flour, rice flour, coriander leaves, chili powder, turmeric, salt, and baking powder.

1000105021.jpg

এবারে অল্প অল্প পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিব। বেটার বেশি পাতলা করা যাবে না। কিছুটা ঘনত্ব থাকবে। বিশেষ করে আমরা যেভাবে চপ এর জন্য বেটার তৈরি করি ঠিক সেরকমটা হবে। আমার বেটার তৈরি করে নেওয়া হয়ে গেছে।

Now I will make a batter with a little water. The batter cannot be made too thin. It will be a bit thick. Especially the way we make batter for chops. My batter is ready.

1000105022.jpg

এবার আমি এক পিস করে আলু নিবো আর বেটার মাখিয়ে তেলের মাঝে ছাড়ে দেবো। তেলটা আমি আগেই চুলায় গরম বসিয়ে দিয়েছিলাম। ছোলার জলটা মিডিয়াম আছে রেখে সবগুলো আলু ভেজে নেব। তেলের মাঝে দেওয়ার সাথে সাথেই ফুলকো ফুলকো হয়ে উঠেছে। আর আমি কিছুক্ষণ পরপর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছে। সুন্দর একটা কালার চলে এসেছে।

Now I will take one piece of potato and coat it with batter and fry it in oil. I had already heated the oil on the stove. I will fry all the potatoes by keeping the chickpea water on medium. As soon as I put it in the oil, it becomes fluffy. And I turn it over every now and then and fry it. It has got a beautiful color.

1000105023.jpg

সাধারণত গোল আলু আমাদের সবার বাসায় কম বেশি থাকে। আমরা ইচ্ছা করলে যখন তখন সহজ ভাবেই এই গোল আলুর নাস্তা রেসিপিটি তৈরি করে নিতে পারি।আলহামদুলিল্লাহ নাস্তাটি খেয়ে বাসার সকলেই অনেক ভালো বলেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে।
এতক্ষণ ছাড়া আমার এই সহজ রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি,

আল্লাহ হাফেজ।

Usually, we all have round potatoes at home more or less. We can easily make this round potato breakfast recipe whenever we want. Alhamdulillah, everyone at home said it was very good after eating the breakfast. I hope you liked it too.
Thank you very much to those who have seen this simple recipe of mine so far.
Wishing you all to be well and healthy, I am leaving like today,

Allah Hafez