১০০% পারফেক্ট বেগুনি চপ ভাজা রেসিপি।। Purple fried।।(BG/EG)।।

in BDCommunity20 hours ago

1000098254.jpg

BNG-ENG

আসসালামু আলাইকুম।

আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এবার রমজানের মাসটা খুব ভালোভাবে যাচ্ছে। আলহামদুলিল্লাহ রোজা রাখতে কোন কষ্ট হচ্ছে না। ইনশাআল্লাহ বাকিগুলো রোজাও এভাবেই থাকতে পারবো।
রমজান মাসে ইফতারিতে তো আমাদের সকলেরই কমবেশি বেগুনিটা থাকে। আজ কিন্তু অল্প সময়ে অল্প উপকরণে একদম ১০০% পারফেক্ট বেগুনি ভেজে দেখাবো। অনেক ফুলকো ফুলকো হবে। খেতেও ভীষণ টেস্টি।

Assalamu Alaikum.

I hope everyone is doing very well. Alhamdulillah I am also doing very well. This month of Ramadan is going very well. Alhamdulillah I am not having any difficulty in fasting. Insha Allah I will be able to keep the rest of the fasts like this.
During the month of Ramadan, we all have more or less purple rice for iftar. Today, I will show you how to fry 100% perfect purple rice with few ingredients in a short time. It will be very fluffy and fluffy. It is also very tasty to eat.

১০০% পারফেক্ট বেগুনি ভাজা তৈরি করতে আমাদের যে সকল উপকরণ লাগবে...

উপকরণ -

১.বেগুন,
২.জিরা গুড়ি,
৩.লবণ,
৪.হলুদ,
৫.চিনি,
৬.মরিচ গুড়ি,
৭.খাই ছোটা,
৮.সয়াবিন তেল।

All the ingredients we need to make 100% perfect beeguni phuja...

Ingredients -

1.Eggplant,
2.Jira guri,
3.Salt,
4.Turmeric,
5.Sugar,
6.Chilli guri,
7.Khai chhota,
8.Soybean oil.

1000098250.jpg

প্রস্তুত প্রণালী -

প্রথমে আমি এখানে বেগুনগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। বেগুনি চপ ভাজি করার জন্য বিশেষ করে লম্বা বেগুনের বেশি প্রয়োজন। লম্বা বেগুন হলে চপ গুলো দেখতে বেশি ভালো হয়। ভালো করে ধুয়ে নিয়েছি এবং লবণ মাখিয়ে নিয়েছি। এবারে বাকি উপকরণ গুলো একসঙ্গে মিলিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি বেসন, লবণ,চিনি,খাইছোটা,মরিচ গুঁড়ি, জিরা গুড়ি, হলুদ গুড়ি সবকিছু একসঙ্গে ভালো করে মিলিয়ে নিব। এবার অল্প অল্প পানি দিয়ে একটি বেটার তৈরি করব। বেটার টা বেশি ঘনত্ব করা যাবে না আর বেশি পাতলা ও রাখা যাবে না। এমনভাবে বেটার টা তৈরি করতে হবে যাতে বেগুনের গায়ে লেগে থাকে।

Preparation method -

First, I have cut the brinjals into long pieces. For frying the brinjal chops, especially long brinjals are needed. The chops look better if they are long. I have washed them well and sprinkled them with salt. Now I will mix the remaining ingredients together. First, I will add gram flour, salt, sugar, khaichhota, chili powder, cumin powder, turmeric powder and mix everything well together. Now I will make a batter with little water. The batter cannot be made too thick and cannot be kept too thin. The batter must be made in such a way that it sticks to the brinjals.

1000098251.jpg

বেসনের ব্যাটার রেডি করে আমি এক পিস করে বেগুন নিব আর বেসন মাখিয়ে নিব। এখানে আমি চিনিটা এড করেছি একটাই কারণ যাতে দুই তিন ঘণ্টা মাঝেমধ্য থাকবে। চিনিতে টেস্টও বাড়ে।

After preparing the gram flour batter, I will take one piece of eggplant and coat it with gram flour. The only reason I have added sugar here is so that it will keep for two to three hours. Sugar also increases the taste.

ভেজে নিতে হবে -

1000098252.jpg

তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এছাড়াও ভালো করে গরম করে নিতে হবে। এখন একটা একটা করে বেগুনের চাপ ভেজে নিব। চুলার জ্বালটা ও হাইটে রাখতে হবে। বেগুনি দেওয়ার সাথে সাথে ফুলকো হয়ে উঠেছে। সবগুলোই আমি একই ভাবে ভেজে নেব।

You need to increase the amount of oil and also heat it well. Now I will fry the eggplants one by one. I will also keep the flame on high. As soon as the eggplants turn purple, they become fluffy. I will fry them all in the same way.

1000098253.jpg

কতটা পারফেক্ট বেগুনি ভেজে নিয়েছি আমার এই রেসিপিটা ফলো করলে নিশ্চয়ই বুঝতে পারবেন। যদি কেউ কখনো বেগুনি ভাজেননি সেও পারবেন। কারণ আমি অনেক সহজ ভাবেই বেগুনি চপ তৈরি করেছি। বেশি সময়ও লাগেনি খুবই কম সময় তৈরি করা যায়। উপকরণ অনেক কম।
একটা বেগুনি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা পারফেক্ট।
আলহামদুলিল্লাহ খেতে ভীষণ মজার। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।
যারা এতক্ষণ রেসিপিটি দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি

আল্লাহ হাফেজ।

If you follow my recipe, you will surely understand how perfect I fried the purple. Even if someone has never fried the purple, they can do it. Because I made the purple chop in a very easy way. It didn't take much time and can be made in very little time. The ingredients are very few.
I am breaking a purple and showing how perfect the inside is.
Alhamdulillah, it is very fun to eat. I hope you like the recipe.
Thank you very much to those who have seen the recipe so far.
I am leaving like today, wishing you all to be well and healthy

Allah Hafez.