
BNG-ENG
আসসালামু আলাইকুম।
আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ইফতারিতে প্রতিদিন একই রকম শরবত কিন্তু খেতে ভালো লাগে না। তাই আমি এক একদিন এক এক রকম শরবত তৈরি করি। যে শরবত খাইলে প্রাণ জুড়িয়ে যাবে সেটাই তো তৈরি করতে হবে। তো বন্ধুরা আজ আমি তৈরি করে দেখাবো আনারসের শরবত।
আশা করছি আপনাদের ভালো লাগবে।
Assalamu Alaikum.
I hope everyone is doing very well. Alhamdulillah I am doing very well. I don't like eating the same kind of sherbet every day for iftar. So I make a different kind of sherbet every day. You have to make the kind of sherbet that will fill you with energy. So friends, today I will make and show you pineapple sherbet.
I hope you like it.
আনারসের শরবত রেসিপিটি তৈরি করতে আমার যে সকল উপকরণ লাগবে।
উপকরণ -
১.আনারস,
২.মাল্টার রস,
৩.বিট লবণ,
৪.লবণ,
৫.চিনি।
All the ingredients I need to make the pineapple sherbet recipe.
Ingredients -
- Pineapple,
- Malt juice,
- Beet salt,
- Salt,
- Sugar.
প্রস্তুত প্রণালী -

প্রথমে আমি এখানে আনারস গুলোকে কিউব করে কেটে নিয়েছি।যে কোন ভাবে কাটলেই হবে যেহেতু ব্লেন্ডার যারে শরবতটি তৈরি করব। আজ আমি মালটার রস দিয়ে তৈরি করব। মালটার রস বাদ দিয়ে লেবুর রস দিয়েও তৈরি করা যাবে। সব সময় লেবুর রস দিয়েই তৈরি করে থাকি। ঘরে যেহেতু মালটা ছিল তাই মালটা রসটাই দিব। আর নিয়েছি বিট লবণ, লবণ, চিনি।
First, I have cut the pineapples into cubes. You can cut them in any way you like since I will be making the syrup in a blender. Today I will make it with the juice of the mango. It can also be made with lemon juice instead of the juice of the mango. I always make it with lemon juice. Since I had the mango at home, I will give the juice of the mango. And I have taken a pinch of salt, salt, and sugar.

এখন ব্লেন্ডার জারের মধ্য দিয়ে দিচ্ছি সব উপকরণ গুলা। এবারে নরমাল পানিও দিয়ে দিচ্ছি এক কাপ। আমি শরবতটি যে পরিমাণ এর ঘনত্ব তৈরি করব সে অনুযায়ী পানি দিচ্ছি। শরবত বিশেষ করে বেশি ঘন ভালো লাগেনা। আমার কাছে একটু পাতলা হলে বেশি হয়।এবার ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট ব্লেন্ড করে নিব।
Now I am putting all the ingredients through the blender jar. This time I am also adding one cup of normal water. I am adding water according to the amount of thickness I want to make the sherbet. I don't like the sherbet to be too thick. I prefer it to be a little thinner. Now I will cover it with a lid and blend it for two minutes.

ব্লেন্ড করার পরে আনারসের অনেক সাবা থাকে। এবার আমি ভালো করে ছেকে নিব। আর ছেঁকে নেওয়ার পর কতগুলো ময়লা ছাপা বের হয়েছে দেখেই বুঝতে পারছেন। এগুলো থাকলে শরবত কিন্তু খেতে মোটেই ভালো লাগেনা। অবশ্যই থেকে নিতে হবে।
After blending, the pineapple has a lot of juice. Now I will strain it well. And after straining, you can see how many dirt particles have come out. If these are present, the sherbet does not taste good at all. You must take it out.

এবার পরিবেশন করে নিচ্ছি। আমরা যেহেতু তিনজন খাব এই জন্য তিনটি গ্লাস নিয়েছি। ঠান্ডা কিছু আইস নিয়েছি। শরবত কিন্তু সব সময় ঠান্ডা খেতে বেশি ভালো লাগে।
Now I'm serving it. Since there are three of us, I've taken three glasses. I've taken some cold ice. But I always like to eat sorbet cold.

আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি শরবত তৈরি করেছি আনারস দিয়ে। ইফতারিতে আনারসের শরবতটি খাওয়ার পর প্রাণটা একদম ঠান্ডা হয়ে জুড়িয়ে গেল। আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। সঙ্গে ছিল আরো মালটার রস। এইজন্য টেস্টটা অন্যরকম হয়েছে। একবার ট্রাই করে দেখতে পারেন কিন্তু। ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে।
এতক্ষণ যারা আমার এই রেসিপিটি দেখেছেন তাদের যে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।
Alhamdulillah, I have made a very beautiful sherbet with pineapple. After eating the pineapple sherbet during Iftar, my soul became completely chilled. I really liked it. It had more juice from the fruit. That is why the test is different. You can try it once. Inshallah, you will like it a lot.
I would like to thank everyone who has seen this recipe of mine so far.
I am leaving today with the hope that you all stay well and healthy.