
[BNG-ENG]
আসসালামু আলাইকুম।
আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আবারো ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে কুমড়া বড়ি ভর্তা। কুমড়া বড়ি তৈরি করতে অনেকটাই কঠিন কিন্তু খুব ভর্তা রেসিপি টা বানাতে খুবই সহজ। আশা করছি সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
Assalamu Alaikum.
I hope everyone is very, very well. Alhamdulillah I am also well. I am back with a new recipe for you. Today's recipe is Pumpkin Bori Bharta. Pumpkin Bori is very difficult to make but the Bharta recipe is very easy to make. I hope you will like the simple recipe.
কুমড়া বাড়ি ভর্তা রেসিপিটি তৈরি করতে আমাদের যে সকল উপকরণ লাগবে সেগুলো হচ্ছে....
উপকরণ -
১.কুমড়া বড়ি,
২.পেয়াজ কুচি,
৩.রসুন,
৪.কাঁচা মরিচ,
৫.ধনিয়া পাতা,
৬.সরিষার তেল ।
The ingredients we will need to make the pumpkin home stuffing recipe are....
Ingredients -
- Pumpkin balls,
- Chopped onion,
- Garlic,
- Green chili,
- Coriander leaves,
- Mustard oil.

এগুলো হচ্ছে কুমড়া বড়ি। আর এই বড়িগুলো আমি সম্পূর্ণ নিজের হাতে তৈরি করেছি। এই বড়িগুলো বিভিন্ন রকম ভাবে রান্না করে খাওয়া যায়। আজ একটু অন্যরকম ভাবে আমি রেসিপি তৈরি করব তাও আবার ভর্তা। কুমড়া বড়ি ভর্তা খেতে ভীষণ মজার হয় অনেকটা মচমচে।
These are pumpkin pills. And I made these pills completely by myself. These pills can be cooked and eaten in different ways. Today I will make a recipe in a slightly different way, that too stuffed. Pumpkin pills stuffed are very tasty to eat, they are very chewy.

প্রস্তুত প্রণালী -
আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়েছি আর এখন বড়িগুলোকে ভেজে নিব। সোনালী কালার করে নিচ্ছি। এতে করে বড়ি গুলো অনেক মচমচে হয়। চুলের জল লো তে রেখে ভাজতে হবে যাতে পড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে ভর্তার কোন টেস্ট আসবে না। তাই খুব ধীরে ধীরে ভেজে নিতে হবে।
Preparation method -
I put a pan on the stove and added mustard oil and now I will fry the pills. I am making them golden in color. This makes the pills very crispy. I have to fry them on low heat so that they do not fall. If they burn, they will be bitter and the filling will not taste good. So I have to fry them very slowly.

একইভাবে কাঁচামরিচ, পিঁয়াজ, রসুন ভেজে নিব। আমি কিন্তু এখানে পিয়াজের অংশ কম নিয়েছি যেহেতু কাঁচা পেঁয়াজও দিব। কারণ ভর্তা তৈরিতে সব সময় হালকা পরিমাণ এর কাঁচা পেঁয়াজ দিলে ভর্তা টেস্টটা অনেক ভালো আসে।
Similarly, fry the green chillies, onion and garlic. But I have reduced the amount of onion here as I will also add raw onion. Because if you always add a small amount of raw onion while making the stuffing, the taste of the stuffing will be much better.

আমি এখন পাটাপুতার মাধ্যমে হালকা হালকা ছেঁচে গুঁড়ো করে নিব। অতিরিক্ত ফিনিশিং করার দরকার নেই। ছবিতে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কতটা গুড়া করেছি।
I will now lightly crush it with a pestle and mortar. There is no need for additional finishing. If you look at the picture, you can see how much I have crushed it.

আগে থেকে যে কাঁচামরিচ পিয়াজের রসুন ভেজে রেখেছিলাম সেগুলোও বেটে নিচ্ছি। এগুলো গো একটু ছাবাছাবা করে বেটে নিব।
I'm also adding the green chilies, onions, and garlic that I had fried earlier. I'll chop them up a bit and add them to the batter.

এখন আমি কাঁচামরিচ আর ধনেপাতা আলতো হাতে মাখিয়ে নিচ্ছি একটু সরিষার তেলও দিতে হবে। আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা গান আসতেছে। অন্যরকম একটি মজাদার খাবার ভাতটা রেসিপি।
Now I am gently kneading the green chilies and coriander leaves and adding a little mustard oil. Alhamdulillah, such a beautiful song is coming. Another delicious rice recipe.

আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।
এতক্ষন যারা আমার এই কুমড়া বড়ি ভর্তা রেসিপিটি দেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি..
আল্লাহ হাফেজ
I hope you like this simple recipe of mine.
I would like to thank everyone who has seen my pumpkin stuffed pumpkin recipe so far.
I am leaving today with the hope that you all will be well and healthy.