কাঁচা আম মাখা রেসিপি।। Raw Mango Mash Recipe।।(BG/EG)।।

in BDCommunity4 days ago

1000110132.jpg

BNG/ENG

আসসালামু আলাইকুম।

আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন।
আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেকদিন পরে আবারো আপনাদের মাঝে ফিরে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটা যদিও অনেক সহজ কিন্তু অনেকের প্রিয় খাবার। এখন যেহেতু আমের সময় গাছে প্রচুর আম বাজারে প্রচুর আম। আর এই আম দিয়ে আমরা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন খাবার তৈরি করে থাকি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আম মাখা রেসিপি। প্রচুর গরম পড়েছে আর এই গরমে টকটক কিছু খেতে তো ভীষণ মজা। শুধু টক নয় টক মিষ্টি ঝাল।
আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।

কাঁচা আম মাখা রেসিপিটি তৈরি করতে আমাদের যে সকল উপকরণ লাগবে।

উপকরণ -

১.কাঁচা আম,
২.খেজুরের গুড়,
৩.ভাজা শুকনা মরিচ,
৪.ধনিয়া গুড়া,
৫.লবণ,
৬.বিট লবণ।

Assalamu Alaikum.

I hope everyone is doing very well.
Alhamdulillah I am very well. After a long time, I am back with a new recipe. My recipe today is very simple but it is a favorite dish of many. Now that it is mango season, there are a lot of mangoes on the trees and in the market. And we make different dishes with these mangoes in different ways. Today I will show you the recipe for raw mango paste. It has been very hot and it is very fun to eat something delicious in this summer. Not just sour but also sweet and sour.
I hope you like the recipe.

All the ingredients we will need to make the raw mango paste recipe.

Ingredients -

  1. Raw mango,
  2. Date jaggery,
  3. Roasted dry chili,
  4. Coriander powder,
  5. Salt,
  6. Bit of salt.

1000110127.jpg

প্রস্তুত প্রণালী -

এখানে আমি বড় আকারের দুটো আম নিয়েছি। আম দুটো একদম কাঁচা। প্রথমে খোসা ছেলে নিচ্ছি।সোলার পরে ভালো করে ধুয়ে নেব। এবার একটা গ্রেটার মেশিন দিয়ে লম্বা লম্বা করে কুচিয়ে নিচ্ছি।

Preparation method -

Here I have taken two large mangoes. Both mangoes are completely raw. First I am peeling them. After that I will wash them well. Now I am using a grater machine to grate them lengthwise.

1000110128.jpg

কোচানোর পরে অনেকগুলো আম কুচি হয়েছে। এবার এখানে আমি বাকি উপকরণগুলো অ্যাড করবো। আমি শুকনা মরিচ গুলো খুব ভালোভাবে ঢেলে কালো করে ভেজে নিয়েছি। এবার হাতের সাহায্য গুঁড়ো করে নিচ্ছি। লবণ এবং বিট লবণ দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিব খেজুরের গুড়, তবে এখানে গুড় না দিলে চিনি দিলেও হবে, আবার গুড় চিনি কোনটা না দিলেও হবে, আমি গোটা দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে টক মিষ্টি ঝাল হয়। অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়। এবার আমি কুচিয়ে রাখা আম গুলো দিয়ে একসঙ্গে মাখিয়ে নিব। মাখানোর পরে ভেতরে একটা ঝোল চলে এসেছে আর এই ঝোলটা খেতে এত মজা। আপনারা কিন্তু ক একবার হইলেও গুড় দিয়ে আম মাখা তৈরি করে খেয়ে দেখেন। ভীষণ ভীষণ মজা পাবেন। আমার বাসায় তো এক গামলা মাখাইলেও নিমিষে শেষ।

After cooking, many mangoes have been mashed. Now here I will add the rest of the ingredients. I have added the dried chilies very well and fried them until black. Now I am making it into a powder with the help of my hands. I am adding salt and a pinch of salt, now I will add date molasses, but if you do not add molasses here, you can also add sugar, and if you do not add molasses or sugar, you can also add jaggery, I have added it whole. It gives a nice flavor and tastes sweet and sour. It gives a different taste. Now I will mash it together with the mashed mangoes. After mashing, a broth has come out inside and this broth is so fun to eat. But if you try making mango mash with molasses at least once, you will have a lot of fun. In my house, even if you cook a whole bowl of mash, it is finished in a flash.

1000110129.jpg

কাঁচা আম মাখানো শেষ। দেখে তো বুঝতে পারছেন কতটা ইয়ামি।আশা করছি আমার এই কাঁচা আম মাখা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।
এতক্ষণ যারা আমার এই সহজ রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি,

আল্লাহ হাফেজ।

Raw mango masala is finished. You can see how yummy it is. I hope you like my raw mango masala recipe.
Thank you very much to those who have seen this simple recipe of mine so far.
Wishing you all to be well and healthy, I am saying goodbye today,

Allah Hafez

1000110130.jpg